ইয়েমেন থেকে আবার সৌদি সেনা অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i64678-ইয়েমেন_থেকে_আবার_সৌদি_সেনা_অবস্থানে_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্রের_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • জিলজাল-১ ক্ষেপণাস্ত্র
    জিলজাল-১ ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুক্রবার আল-দাউদ পাহাড়ের কাছে তাব্বা রেশাশ এলাকায় সৌদি সেনাদের একটি সমাবেশের ওপর স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিলজাল-১ দিয়ে হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

সৌদি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইয়েমেনর একটি স্কুল ভবনে

এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আরো দুটি স্থানে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে ভিন্ন দুটি হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এসব হামলায়ও জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়া, সম্প্রতি ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মিদি মরুভূমিতে অব্স্থানরত সৌদি নেতৃত্বাধীন সেনাদের সামরিক সরঞ্জামের ওপর হামলা চালায় ইয়েমেনি সেনারা।#

পার্সটুডে/এসআইবি/৩০