-
ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৩:০২ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন আরও ৫০৭ জন। নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শুক্রবার) সন্ধ্যায়ও গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদারেরা।
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মুখে নেতানিয়াহু ও ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ০৬:২০সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সন্ত্রাসবাদে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করলেন।
-
লেবাননের বিরুদ্ধে হামলার অজুহাত খুঁজছে ইসরাইল: জেবরান
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৫:০২লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশের কাছে পরাজয়ের কথা ভুলে আবার লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইল অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।
-
বায়তুল মুকাদ্দাসকে ছাড়া ইসরাইলের সঙ্গে শান্তি নয়: মাহমুদ আব্বাস
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১০:২৩ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বায়তুল মুকাদ্দাসের পূর্ব অংশকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে মাহমুদ আব্বাস একথা বলেছেন।
-
আবার সিরিয়ায় হামলার আগে দু’বার ভাববে ইসরাইল: মিকদাদ
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৫:১১সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, তার দেশ অচিরেই রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর সিরিয়ায় বিমান হামলা চালানোর আগে দু’বার ভাববে ইহুদিবাদী ইসরাইল।
-
'ইসরাইল, সৌদি ও আমিরাতের ইরানবিরোধী বৈঠক মুসলমানদের জন্য লজ্জা'
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৪:৫৫ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহর মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার নিউ ইয়র্কে ইহুদিবাদী ইসরাইলকে নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানবিরোধী যে বৈঠক করেছে, তা সব মুসলমানের জন্য লজ্জা। ইরানের বিরুদ্ধে দখলদার ইসরাইল, সৌদি আরব ও আমিরাতের বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটে তিনি এ কথা বলেন।
-
হুমকি সত্ত্বেও ইরান থেকে গ্যাস কিনবে তুরস্ক
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৫:১৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ নভেম্বর সময়সীমা বেধে দেয়ার পরও তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে।
-
সিরিয়ার ওপর হামলা চলবে: ইসরাইল
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ০৬:৩০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার ওপর তার সেনারা সামরিক হামলা অব্যাহত রাখবে। গত সপ্তাহে সিরিয়ার আকাশে একটি রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের বিষয়ে মস্কো ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করার দু দিন পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন।
-
আহাদ তামিমিকে ইরানে আসতে দেয়নি ইসরাইল; শ্রদ্ধা জানাল বিশ্ব কার্যক্রম
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৭:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইসলামি বিপ্লবের প্রভাবের কারণেই ইরানের মিডিয়া বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পেরেছে। আর ইরানের ইসলামি বিপ্লব মজলুম ও নির্যাতিতদের পক্ষে কথা বলে। আজ (মঙ্গলবার) ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
-
ইসরাইলি ড্রোন ভূপাতিত করল গাজাবাসীরা
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৬:২৮ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। গাজার অধিবাসীরা ড্রোনটি ধ্বংস করেছে বলে আজ (মঙ্গলবার) ফিলিস্তিন সরকারের তথ্য বিভাগ জানিয়েছে।