-
ইসরাইলি কারাগারের দুঃসহ স্মৃতি তুলে ধরলেন অহেদ তামিমি
আগস্ট ০৩, ২০১৮ ১৭:১৪ফিলিস্তিনের সংগ্রামী তরুণী অহেদ তামিমি ইহুদিবাদী ইসরাইলের কারাগারের দুঃসহ দিনগুলোর কথা প্রকাশ করেছেন। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, ইসরাইলের কারাকর্তৃপক্ষ তার হাতে হ্যান্ডকাফ ও পায়ে ডানণ্ডাবেড়ি পরিয়ে রেখেছিল। একই অবস্থা করেছিল তার মাকেও।
-
সিরিয়ায় জিতেছে আসাদ, হেরেছে ট্রাম্প ও মার্কিন সরকার: ফরেন পলিসি
আগস্ট ০৩, ২০১৮ ১৫:৫৮মার্কিন সাময়িকী ফরেন পলিসি সিরিয়ায় সরকারি সেনাদের সাম্প্রতিক বিজয় অভিযানগুলোর দিকে ইঙ্গিত করে লিখেছে, দেশটিতে জিতে গেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ ও ট্রাম্পের মার্কিন সরকারের ঘটেছে পরাজয় ।
-
সৌদি অপরাধযজ্ঞে 'ইয়েমেনের মানবিক পরিস্থিতি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক'
আগস্ট ০৩, ২০১৮ ১৪:১৯ইয়েমেনে পশ্চিমা-মদদপুষ্ট সৌদি-মার্কিন নেতৃত্বাধীন জোটের নির্বিচার হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা প্রায় নিয়মিত ধারায় অব্যাহত রয়েছে।
-
দায়েশের হাত থেকে দারা এখন সম্পূর্ণ মুক্ত
আগস্ট ০৩, ২০১৮ ১৩:২৫সিরিয়ার সামরিক বাহিনী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে। দারা প্রদেশ দায়েশের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এর ফলে গত কয়েক বছরের মধ্যে প্রদেশটিতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো।
-
ইয়েমেনে হাসপাতাল ও বাজারে সৌদি হামলায় নিহত ৫২; ইরানের নিন্দা
আগস্ট ০৩, ২০১৮ ১০:১৪ইয়েমেনে হাসপাতাল ও মাছের বাজারে সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি আরবের প্রতিদিনের হামলা এবং আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনি জনগণের জীবন বিপন্ন করে তুলেছে। হাসপাতাল ও মাছের বাজারে গতকালের সৌদি হামলার প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) তিনি এ কথা বলেন।
-
ইসরাইলের ৩ ক্ষেপণাস্ত্র ও ২ ড্রোন ধ্বংস করল সিরিয়া
আগস্ট ০৩, ২০১৮ ০৮:৩১ইহুদিবাদী ইসরাইলের হামলা আবারও ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আজ (শুক্রবার) ভোরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। কিন্তু এর কোনোটিই আঘাত হানতে পারে নি।
-
‘শতাব্দির সেরা চুক্তি’ নামের প্রতারণা মানবে না ফিলিস্তিনিরা
আগস্ট ০২, ২০১৮ ১৩:৪৭ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত মার্কিন সিনেটে ফিলিস্তিন বিষয়ক একটি প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানিয়েছেন। ওই প্রস্তাবে মাত্র ৪০ হাজার ফিলিস্তিনি শরণার্থীকে স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে।
-
গাজা অভিমুখী জ্বালানি আটকে দিচ্ছে ইসরাইল
আগস্ট ০২, ২০১৮ ১২:৪৭ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের গাজা উপত্যকায় গ্যাস ও জ্বালানি তেলের চালান আটকে দিয়েছে। ২০০৭ সাল থেকে অবরোধের মধ্যে থাকা গাজা উপত্যকা যখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে তখন ইসরাইল গাজার ওপর চাপ বাড়ানোর জন্য নতুন এই পথ বেছে নিয়েছে।
-
সেনা অভিযানের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছে ১০০ দায়েশ
আগস্ট ০২, ২০১৮ ১২:১২সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সন্ত্রাসী জর্দানের দিকে পালিয়ে গেছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরইমধ্যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে বিরাট এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
-
সৌদি বাহিনীর হামলায় ৯ ইয়েমেনি জেলে নিহত
আগস্ট ০২, ২০১৮ ১১:৫০দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসী সৌদি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন জেলে নিহত হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল বুধবার এ দিয়েছে।