সৌদি বাহিনীর হামলায় ৯ ইয়েমেনি জেলে নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i60527-সৌদি_বাহিনীর_হামলায়_৯_ইয়েমেনি_জেলে_নিহত
দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসী সৌদি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন জেলে নিহত হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল বুধবার এ দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ১১:৫০ Asia/Dhaka
  • সৌদি বাহিনীর হামলায় ৯ ইয়েমেনি জেলে নিহত

দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসী সৌদি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন জেলে নিহত হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল বুধবার এ দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দেশটির হুদায়দা বন্দরের উপকূলে একটি মাছ ধরার ট্রলারের ওপর সৌদি বাহিনী বোমা হামলা চালালে এসব জেলে নিহত হয়। হুদায়দা বন্দরে সৌদি বাহিনীর একই ধরনের হামলায় চার বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর জেলেদের ট্রলারে হামলার খবর এলো।  

এছাড়া, গত মঙ্গলবার সৌদি বাহিনী ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের আল ধাহার শহরের বানি সাদ এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।

ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিবৃতিতে জানিয়েছিল যে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসী বাহিনীর হামলায় প্রায় ৬ লাখ বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। এছাড়া, জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের  ২ কোটি ২০ লাখ মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন। এদের মধ্যে ৮৪ হাজার ব্যক্তি প্রচণ্ড ক্ষুধায় জীবন যাপন করছে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২