-
ইরাকের মসুলে দায়েশের হাতে নিহত ৬০ ব্যক্তির গণকবর উদ্ধার
জুলাই ০২, ২০১৮ ১৬:৫০ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির লাশ পাওয়া গেছে। উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ যখন শহরটি নিয়ন্ত্রণ করছিল তখন সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
-
মার্কিন সামরিক কমান্ডারকে আটক করেছে আনসারুল্লাহ: ইয়েমেনি মিডিয়া
জুলাই ০২, ২০১৮ ১২:২৪আমেরিকার সামরিক কোম্পানি ব্ল্যাক ওয়াটার বা অ্যাকাডেমির একজন কমান্ডারকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। ওই কমান্ডার সংযুক্ত আরব আমিরাতের হয়ে ইয়েমেনিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের গণমাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।
-
রুশ বিমানঘাঁটির কাছে বহু ড্রোন ভূপাতিত করল রাশিয়া
জুলাই ০১, ২০১৮ ১৬:৩৫সিরিয়ার উপকূলীয় লাত্তাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটির কাছে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। অজ্ঞাত পরিচয় এসব ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে রুশ সামরিক বাহিনী। তবে মোট কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তা পরিষ্কার করে নি মস্কো।
-
ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা
জুলাই ০১, ২০১৮ ১৪:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রুশ গণমাধ্যম আরটি গতকাল (শনিবার) এ খবর দিয়েছে তবে কোন সংগঠন এ কাজ করেছে তা স্পষ্ট করে নি গণমাধ্যমটি।
-
হুদায়দায় সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিল আরব আমিরাত
জুলাই ০১, ২০১৮ ১৪:৪৩ইয়েমেনের হুদায়দা শহরে চলমান সামরিক আগ্রাসন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হুথি আনসারুল্লাহ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পিছু হটছে বলে খবর বের হওয়ার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
-
সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
জুলাই ০১, ২০১৮ ১৪:২৪ইয়েমেনের হুদায়দা প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সমাবেশের ওপর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।
-
নাসরুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল ইয়েমেনের আনসারুল্লাহ
জুলাই ০১, ২০১৮ ১২:৩৭লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ আবারও ইয়েমেনের মজলুম জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেছেন, সুযোগ থাকলে আপনাদের পাশে থেকে যুদ্ধ করতাম। তিনি ইয়েমেনি জাতিকে অপরাজেয় বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ মহাসচিবের এই বক্তব্যের প্রশংসা করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন।
-
সৌদি রাজা ২০ লাখ ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদনে রাজি হয়েছেন: ট্রাম্পের দাবি
জুলাই ০১, ২০১৮ ০১:৪৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সঙ্গে টেলিফোনালাপে সৌদি রাজা সালমান তার দেশের তেল উত্তোলনের পরিমাণ বাড়াতে সম্মত হয়েছেন। তবে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ খবরে সত্যতা নিশ্চিত করেনি।
-
গোলানের দিকে এগুচ্ছে সিরিয়ার বাহিনী; সতর্ক অবস্থানে ইসরাইল
জুন ৩০, ২০১৮ ০৭:৪৬সিরিয়ার সেনারা দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সীমান্তবর্তী অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল সতর্ক অবস্থান নিয়েছে।
-
সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে রয়েছে: হিজবুল্লাহ
জুন ৩০, ২০১৮ ০১:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের অনুকূলে বদলে যাচ্ছে এবং সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে রয়েছে।