-
কুর্দিদের কাছ থেকে অস্ত্র ফেরত নিন: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৬, ২০১৮ ১৪:০২সিরিয়ার কুর্দি গেরিলাদের কাছে আমেরিকা যেসব অস্ত্র দিয়েছে তা ফেরত নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে এং তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আংকারা।
-
'বেসামরিক নাগরিকদের গৌতা ছাড়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা'
মার্চ ০৫, ২০১৮ ১৫:৩১রাশিয়া জানিয়েছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা। সিরিয়ার সেনারা যখন পূর্ব গৌতার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে তার মধ্যে রাশিয়া এ তথ্য দিল।
-
গণআন্দোলন দমনের পরিবর্তে আলোচনায় বসুন: বাহরাইনকে ইরান
মার্চ ০৫, ২০১৮ ০৫:৪৮ইরানের বিরুদ্ধে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরকে দোষারোপ এবং একই অভিযোগের পুনরাবৃত্তি করে বাহরাইন সরকার জনগণের সঙ্গে নিজের মুখোমুখি অবস্থানের ফলে সৃষ্ট সংকট থেকে মুক্তি পাবে না।
-
পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: প্রেসিডেন্ট আসাদ
মার্চ ০৫, ২০১৮ ০৩:৫৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। এটি তার দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসাদ।
-
গৌতায় নিরাপদ করিডর প্রতিষ্ঠা করেছে সিরিয়ার সরকারি বাহিনী
মার্চ ০৪, ২০১৮ ২২:২৪সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতায় সরকারি সেনারা একটি নিরাপদ করিডর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গৌতায় আটকে পড়া বেসামরিক লোকজন এ করিডর ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতে পারবে।
-
সৌদি আরবে সামরিক প্রদর্শনী: অস্ত্র ব্যবসার দিকে ঝুঁকছে রিয়াদ
মার্চ ০৪, ২০১৮ ১৬:০৩সৌদি আরবের একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সামরিক অস্ত্র উৎপাদন বিষয়ক প্রদর্শনী চলাকালে বিভিন্ন দেশের সঙ্গে রিয়াদের অস্ত্র বিক্রি সংক্রান্ত ৩৩টি চুক্তি সই হয়েছে। সামরিক প্রদর্শনীর মুখপাত্র মেজর জেনারেল আতিয়া আল মালেকি জানান, সৌদি আরবের অস্ত্র নির্মাণ কোম্পানির সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এসব চুক্তিতে সই করেছেন। তবে সৌদি এ সেনা কর্মকর্তা কত টাকা মূল্যের অস্ত্রচুক্তি হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেন নি।
-
সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে হুথিদের ভয়াবহ লড়াই; বহু হতাহত
মার্চ ০৪, ২০১৮ ১৫:৫৬সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ লড়াই হয়েছে। গতকালের (শনিবার) এ লড়াইয়ে দু পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
-
সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন বিমান হামলা: বহু হতাহত
মার্চ ০৩, ২০১৮ ১৭:২৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত হামলার নামে মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে বেসামরিক লোকজনের ওপর যে হামলা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এ হামলা হলো।
-
আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত
মার্চ ০৩, ২০১৮ ১৫:৫৫সিরিয়ার আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত হয়েছে। সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে এ নিয়ে সরকারপন্থি যোদ্ধাদের ওপর তৃতীয় দফা হামলা চালালো তুর্কি বিমান।
-
আফরিন অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত
মার্চ ০৩, ২০১৮ ১৫:৩৯সিরিয়ার আফরিন অঞ্চলে তুরস্কের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ জন সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে।