পশ্চিম এশিয়া
  • ইয়েমেনে আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত

    ইয়েমেনে আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত

    ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০০:১২

    জনপ্রিয় আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। রোববার সন্ধ্যায় ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।

  • হামলা করতে গিয়ে বিপর্যয়: আমিরাতের ১২ সেনা নিহত

    হামলা করতে গিয়ে বিপর্যয়: আমিরাতের ১২ সেনা নিহত

    ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ২১:৪৮

    ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সন্ত্রাসীরা। ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আমিরাতের ১২ সেনা ও হাদিপন্থি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।

  • ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু

    ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু

    ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৫:১৮

    ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি ড্রোনের কথিত একটি অংশ দেখিয়ে এ হুমকি দেন তিনি।

  • ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৩:৩৩

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গুলিতে দুই কিশোর শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করেছে যাদের একজনের নাম সালাম সাবাহ এবং অন্যজনের নাম আবদুল্লাহ আবু শেইখা। তাদের দুজনেরই বয়স ১৭ বছর।

  • বোমা হামলার জের: গাজায় ট্যাংক ও বিমান থেকে হামলা

    বোমা হামলার জের: গাজায় ট্যাংক ও বিমান থেকে হামলা

    ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ২৩:২৩

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার জঙ্গিবিমান ও ট্যাংক থেকে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। খান ইউনুস শহরের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি টহল দলের কাছে বোমা বিস্ফোরণের পর শনিবার ইসরাইল এ হামলা চালায়।

  • ছোট রাষ্ট্রও বড় প্রতিবেশীর আগ্রাসন মোকাবেলা করতে পারে: কাতারের আমির

    ছোট রাষ্ট্রও বড় প্রতিবেশীর আগ্রাসন মোকাবেলা করতে পারে: কাতারের আমির

    ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১২:৩৫

    কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ করে দেয়া হয়েছে। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

  • ইরানের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় কুয়েত

    ইরানের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় কুয়েত

    ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১১:৪৫

    জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাইবি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। ইরানের বার্তাসংস্থা ইরনা-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

  • ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত করা ‘বিশাল সামরিক অর্জন’: হিজবুল্লাহ

    ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত করা ‘বিশাল সামরিক অর্জন’: হিজবুল্লাহ

    ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ০৩:৪১

    সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিশাল সামরিক অর্জন’ বলে উল্লেখ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।

  • 'সিরিয়ায় একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে তুরস্ক ও আমেরিকা'

    'সিরিয়ায় একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে তুরস্ক ও আমেরিকা'

    ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৬:১৬

    সিরিয়ায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে আমেরিকা ও তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান নিয়ে কিছুদিন ধরে দু দেশের মধ্যে টানাপড়েন চলার পর এই সমঝোতা হলো।