হামলা করতে গিয়ে বিপর্যয়: আমিরাতের ১২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53221-হামলা_করতে_গিয়ে_বিপর্যয়_আমিরাতের_১২_সেনা_নিহত
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সন্ত্রাসীরা। ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আমিরাতের ১২ সেনা ও হাদিপন্থি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ২১:৪৮ Asia/Dhaka
  • ইয়েমেনের এডেন বিমানবন্দরে আমিরাতের দুই সেনাকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
    ইয়েমেনের এডেন বিমানবন্দরে আমিরাতের দুই সেনাকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সন্ত্রাসীরা। ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আমিরাতের ১২ সেনা ও হাদিপন্থি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন আল-মাসিরাকে বলেছেন, আমিরাতের সেনারা ও তাদের অনুগত সন্ত্রাসীরা রাজধানী সানা থেকে ৩৪৬ কিলোমিটার দক্ষিণে তায়িজ প্রদেশের মাওয়াজ এলাকার একটি সামরিক ঘাঁটিতে রোববার সন্ধ্যার দিকে হামলা চালাতে যায়। কিন্তু ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় তারা বিপর্যয়ের মুখে পড়ে এবং বহু হতাহতের ঘটনা ঘটে।

সূত্রটি জানায়, আরব আমিরাতের চারটি ও সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের চারটি সাঁজোয়া যান ধ্বংস হয়। আমিরাতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ নিহত সেনাদের মধ্যে একজনকে সার্জেন্ট আলী খলিফা হাশাল আল-মেসমারি বলে শণাক্ত করেন।  

এর আগে, গত ১৭ অক্টোবর আরব আমিরাতের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছিল। তার আগে আগস্ট মাসে আরেকটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্স্ত হয়ে চার সেনা নিহত হয়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮