হামাস ইস্যুতে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i100474-হামাস_ইস্যুতে_পাকিস্তানের_রাজনৈতিক_দলগুলোর_প্রতিবাদ
পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর ব্রিটিশ সরকারের কঠোর নিন্দা করেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০২১ ১০:১৪ Asia/Dhaka
  • করাচিতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলন
    করাচিতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলন

পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর ব্রিটিশ সরকারের কঠোর নিন্দা করেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল।

গতকাল (বৃহস্পতিবার) বন্দরনগরী করাচিতে এ বিষয়ে একটি সম্মেলনে রাজনৈতিক দলের নেতারা বলেন, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপের পর এ কথা পরিষ্কার হয়েছে যে, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে।

ব্রিটিশ সরকার হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি আন্তরিকভাবে বিবেচনায় নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি সম্মেলনের বক্তারা আহ্বান জানান। তারা ব্রিটিশ সরকারকে বুড়ো উপনিবেশিক শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ব্রিটেনের মদদেই মুসলমানদের পূণ্যভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের জন্ম হয়েছে।

পাকিস্তানের ফিলিস্তিনি ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে। এতে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা ব্রিটিশ সরকারের হামাস-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানান। হামাসকে তারা গণমানুষের সংগঠন বলেও অভিহিত করেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।