ইন্দোনেশিয়ায় শিশুকে ধর্ষণ করলে নপুংসক করে দেয়া হবে
https://parstoday.ir/bn/news/world-i10402-ইন্দোনেশিয়ায়_শিশুকে_ধর্ষণ_করলে_নপুংসক_করে_দেয়া_হবে
ইন্দোনেশিয়ায় শিশুকে ধর্ষণের শাস্তি কঠোর করা হয়েছে। ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড বা রাসায়নিক ভাবে নপুংসক করে দেয়া হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল নতুন শাস্তির বিধান সংবলিত একটি আইন জারি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৬ ১২:৩৪ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ায় শিশুকে ধর্ষণ করলে নপুংসক করে দেয়া হবে

ইন্দোনেশিয়ায় শিশুকে ধর্ষণের শাস্তি কঠোর করা হয়েছে। ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড বা রাসায়নিক ভাবে নপুংসক করে দেয়া হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল নতুন শাস্তির বিধান সংবলিত একটি আইন জারি করেছেন।

উইদোদো সাংবাদিকদের বলেন, শিশুর বিরুদ্ধে যৌন অপরাধকে ব্যতিক্রমী অপরাধ হিসেবে গণ্য করতে হবে। নতুন আইন এ জাতীয় অপরাধীদের ঠেকাতে সহায়তা করবে এবং শিশুর বিরুদ্ধে অপরাধের মাত্রা কমিয়ে আনবে। আইনটি তাতক্ষণিক ভাবে কার্যকর হলেও ইন্দোনেশিয়ার সংসদ প্রয়োজন তা পরিবর্তন করতে পারবে।

১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর দেশটিতে নতুন আইন জারি করা হলো। এ ঘটনায় জড়িত সাত অপরাধীর প্রত্যেককে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে রাসায়নিক উপাদান বা ওষুধ প্রয়োগে নপুংসক করে দেয়ার শাস্তি দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রসহ আমেরিকা ও অস্ট্রেলিয়ার কয়েকটে প্রদেশে প্রচলিত আছে।

এ ছাড়া, কারাদণ্ড ভোগকারী শিশু নির্যাতনকারীদের পায়ে মনিটর পরতে বাধ্য করা হয়। এতে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করতে পারে কর্তৃপক্ষ।#

পার্সটুডে/মূসা রেজা/২৬