আমেরিকা রাশিয়ায় সরকার পরিবর্তন চায় না: হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i105756-আমেরিকা_রাশিয়ায়_সরকার_পরিবর্তন_চায়_না_হোয়াইট_হাউজ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বক্তৃতা দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কসাই ও তিনি ক্ষমতায় থাকতে পারেন না বলে যে মন্তব্য করেছেন তা থেকে দ্রুত পিছু হটেছে হোয়াইট হাউজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১২:৫৯ Asia/Dhaka
  • জা বাইডেন
    জা বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বক্তৃতা দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কসাই ও তিনি ক্ষমতায় থাকতে পারেন না বলে যে মন্তব্য করেছেন তা থেকে দ্রুত পিছু হটেছে হোয়াইট হাউজ।

বাইডেনের বক্তব্য লাইভ সম্প্রচারিত হওয়ার পরপরই হোয়াইট হাউজ দ্রুত বিবৃতি দিয়ে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় সরকার পরিবর্তনের কথা বলেন নি, তিনি আসলে বলতে চেয়েছেন- পুতিনকে প্রতিবেশী দেশ অথবা ওই অঞ্চলের ওপর ক্ষমতার চর্চা করার সুযোগ দেয়া উচিত হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

এদিকে, পবিত্র জেরুজালেম শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাংবাদিকদের কাছে একই কথা বলেছেন। ব্লিনকেন অস্বীকার করলেও প্রকৃতপক্ষে বাইডেন তার বক্তব্যে বলেছেন, পুতিন ক্ষমতায় থাকতে পারেন না যা নিয়ে খোদ মার্কিন সমাজেও ব্যাপক সালোচনা সৃষ্টি হয়েছে।

অনেক ঝানু কূটনীতিক বলেছেন, বাইডেন এ বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তুলেছেন। বাইডেনের বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ায় পুতিন ক্ষমতায় থাকবেন কিনা তা ঠিক করবে রুশ জনগণ; প্রেসিডেন্ট বাইডেন নন।#   

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।