বিমান ভূপাতিত করায় তুরস্ককে ক্ষমা চাইতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i10996-বিমান_ভূপাতিত_করায়_তুরস্ককে_ক্ষমা_চাইতে_হবে_রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ বোমারু বিমান ভূপাতিত করার জন্য তুরস্ককে ক্ষমা চাইতে হবে। এর পাশাপাশি তুরস্ক যদি রাশিয়ার সঙ্গে সুস্পম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তাহলে আংকারাকে ক্ষতিপূরণ দিতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০২, ২০১৬ ১৪:০৭ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ বোমারু বিমান ভূপাতিত করার জন্য তুরস্ককে ক্ষমা চাইতে হবে। এর পাশাপাশি তুরস্ক যদি রাশিয়ার সঙ্গে সুস্পম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তাহলে আংকারাকে ক্ষতিপূরণ দিতে হবে।

পেসকভ বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে, তুরস্ক এখনো ওই আগ্রাসী ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজের জন্য ভুল শিকারের কোনো পদক্ষেপ নেয় নি।”

গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমা থেকে তুরস্ক রাশিয়ার এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করে। তারপর থেকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে এবং তুরস্কের ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

ওই ঘটনা নিয়ে পেসকভ আরো বলেছেন, “রাশিয়া আশা করে তুরস্ক ক্ষমা চাইবে, বিমান ভূপাতিত করার কারণ ব্যাখ্যা করবে এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে।

গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সম্পর্কের উন্নতির জন্য দু দেশকে একসঙ্গে কাজ করতে হবে। তার একদিন পর পেসকভ তুরস্ককে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেয়ার কথা বললেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২