লিবিয়ার সিরতে শহরে সেনা-দায়েশ সংঘর্ষ: নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i12916-লিবিয়ার_সিরতে_শহরে_সেনা_দায়েশ_সংঘর্ষ_নিহত_১৪
লিবিয়ার উপকূলীয় সিরতে শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও দেশটির জাতীয় ঐক্য সরকারের অনুগত সেনাদের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২৫, ২০১৬ ০০:৩৭ Asia/Dhaka
  • লিবিয়ার সিরতে শহরে সেনা-দায়েশ সংঘর্ষ: নিহত ১৪

লিবিয়ার উপকূলীয় সিরতে শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও দেশটির জাতীয় ঐক্য সরকারের অনুগত সেনাদের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

লিবিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ (শুক্রবার) সকালের দিকে দায়েশ সন্ত্রাসীরা হামলা চালালে সেনাবাহিনী তা প্রতিহত করে। এ সময় দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ১০ সন্ত্রাসী ও চার সেনা নিহত হয়েছে।

গত ২০ মে থেকে লিবিয়ার সরকারি সেনারা সিরতে শহর পুনর্দখলের জন্য অভিযান শুরু করে। দীর্ঘদিন ধরে শহরটি সন্ত্রাসীরা দখল করে রেখেছে। গত ৯ জুন সেনারা শহরে ঢুকে পড়ে এবং শহরের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। অবশ্য, পরে সেনাদের অভিযানের গতি কিছুটা মন্থর করা হয়েছে।

দায়েশ সন্ত্রাসীরা গাড়ি বোমা ও স্নাইপার রাইফেল দিয়ে হামলা চালিয়ে সেনা অভিযানের গতি থামিয়ে দেয়ার চেষ্টা করছে। সরকারি সেনারা পশ্চিম দিক থেকে এবং নৌবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী পূর্ব দিক থেকে এ অভিযানে অংশ নিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪