মার্কিন কূটনীতিবিদদের হেনস্তা করছে রাশিয়া: অভিযোগ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i13186-মার্কিন_কূটনীতিবিদদের_হেনস্তা_করছে_রাশিয়া_অভিযোগ_করল_আমেরিকা
মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ করেছে,রাশিয়ার নিরাপত্তা এজেন্ট এবং ট্রাফিক পুলিশ আমেরিকার কূটনীতিবিদদের হেনস্তা করছে। ওই দফতরের দাবি,রাশিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশের রাজধানীতে মার্কিন কূটনীতিবিদ, দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের হেনস্তা করার ঘটনা বাড়ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৮, ২০১৬ ০৮:৪০ Asia/Dhaka
  • মার্কিন কূটনীতিবিদদের হেনস্তা করছে রাশিয়া: অভিযোগ করল আমেরিকা

মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ করেছে,রাশিয়ার নিরাপত্তা এজেন্ট এবং ট্রাফিক পুলিশ আমেরিকার কূটনীতিবিদদের হেনস্তা করছে। ওই দফতরের দাবি,রাশিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশের রাজধানীতে মার্কিন কূটনীতিবিদ, দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের হেনস্তা করার ঘটনা বাড়ছে।

এক প্রেস ব্রিফিং-এ মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো এসব কথা জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা বাড়ছে বলে এবং এ সব বিষয় গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হচ্ছে। রাশিয়ার সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে মার্কিন কূটনীতিবিদদের হেনস্তা করার ঘটনা অনেক দিন ধরেই ঘটছে বলেও দাবি করেন তিনি।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করার পর এ ধরনের ঘটনা বাড়ছে বলেও জানান তিনি।

অবশ্য মার্কিন এ অভিযোগের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা একই ধরনের অভিযোগ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকাসহ অন্যান্য স্থানে রুশ কূটনীতিবিদদের উস্কানি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৮