ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে ২ খ্রিস্টান এবং ১ মুসলমানের প্রাণদণ্ড
https://parstoday.ir/bn/news/world-i13267-ইসলাম_অবমাননার_দায়ে_পাকিস্তানে_২_খ্রিস্টান_এবং_১_মুসলমানের_প্রাণদণ্ড
পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত ইসলাম অবমাননার দায়ে দেশটির একজন মুসলমান এবং দুই খ্রিস্টান নাগরিককে প্রাণদণ্ড দিয়েছে। এ ছাড়া আরো দুই জনকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক বুশরা জামান এ রায় ঘোষণা করেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৯, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
  • ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে ২ খ্রিস্টান এবং ১ মুসলমানের প্রাণদণ্ড

পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত ইসলাম অবমাননার দায়ে দেশটির একজন মুসলমান এবং দুই খ্রিস্টান নাগরিককে প্রাণদণ্ড দিয়েছে। এ ছাড়া আরো দুই জনকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক বুশরা জামান এ রায় ঘোষণা করেছেন।

গত বছরে মে মাসের ১৫ তারিখে গুজরানওয়ালা থানার স্যাটেলাইট টাউনে মামলাটি দায়ের করা হয়। এফআইআরে বলা হয়েছে, আনজুম নাজ পুলিশের কাছে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ দায়ের করে। জাভেদ নাজ এবং জাফর আলির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জাভেদ নাজ এবং জাফর আলিকে আটক করলে কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসে। তারা দু’জনে আনজুম নাজ’এর ইসলাম অবমাননামূলক কথাবার্তা রেকর্ড করেছে এবং তার ভিত্তিতে ব্ল্যাকমেইল করছিল বলে পুলিশের তদন্তে ওঠে আসে। আনজুম নাজের এ সব কথা রেকর্ড করেছিল জাভেদ নাজ। পুলিশ পরে তিনজনকেই আটক করে।

১১ জনের দেয়া সাক্ষী এবং অন্যান্য আলামতের ভিত্তিতে তিন জনকেই দোষী সাব্যস্ত হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে আদালত। অবশ্য এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের হাইকোর্টে আপিল করা যাবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯