‘গোয়াদার বন্দরের উন্নয়নের ওপর নির্ভর করছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের সফলতা’
https://parstoday.ir/bn/news/world-i13522-গোয়াদার_বন্দরের_উন্নয়নের_ওপর_নির্ভর_করছে_চীন_পাকিস্তান_অর্থনৈতিক_করিডরের_সফলতা’
পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ জাকাউল্লাহ বলেছেন, গোয়াদার বন্দরের উন্নয়নের ওপর নির্ভর করছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র সফলতা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০২, ২০১৬ ০৮:৩৩ Asia/Dhaka
  • ‘গোয়াদার বন্দরের উন্নয়নের ওপর নির্ভর করছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের সফলতা’

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ জাকাউল্লাহ বলেছেন, গোয়াদার বন্দরের উন্নয়নের ওপর নির্ভর করছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র সফলতা।

গোয়াদার বন্দর সফরকালে এ বক্তব্য দেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসইপিআর বলেছে, এ সফরের সময়ে তিনি গোয়াদারের নৌস্থাপনাগুলো পরিদর্শন করেন। ওই এলাকায় মোতায়েন পাক নৌবাহিনীর প্রস্তুতি পরিদর্শন করেন। এ ছাড়া, গোয়াদার বন্দরের নিরাপত্তার জন্য যে সব ব্যবস্থা নেয়া হয়েছে তাও খতিয়ে দেখেন তিনি।

এ সময়ে তিনি বলেন, সিপিইসি’র সামগ্রিক সফল নির্ভর করবে গোয়াদার বন্দরের উন্নয়নের ওপর।#

পার্সটুডে/মূসা রেজা/২