জেদ্দায় বোমা হামলা চালিয়েছিল ১ পাকিস্তানি
https://parstoday.ir/bn/news/world-i13750-জেদ্দায়_বোমা_হামলা_চালিয়েছিল_১_পাকিস্তানি
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বোমা হামলায় এক পাকিস্তানি নাগরিক জড়িত ছিল বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৫, ২০১৬ ০৮:৩০ Asia/Dhaka
  • জেদ্দার মার্কিন কনস্যুলেট
    জেদ্দার মার্কিন কনস্যুলেট

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বোমা হামলায় এক পাকিস্তানি নাগরিক জড়িত ছিল বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সন্দেহভাজন এ হামলাকারীর পরিচয় জানা গেছে। ৩৫ বছর বয়সি আত্মঘাতী এ হামলাকারী নাম আবদুল্লাহ কালজার খান এবং পেশায় গাড়ি চালক বলে উল্লেখ করা হয়েছে। গত ১২ বছর ধরে সে মা-বাবা এবং স্ত্রীকে নিয়ে জেদ্দায় বসবাস করছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আত-তুর্কি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-ইখবারিয়াকে বলেছেন, হামলকারী মার্কিন কনস্যুলেটের চেয়ে বরং মসজিদের বেশি কাছে ছিল।

এদিকে জেদ্দাসহ কাতিফ এবং পবিত্র নগরী মদিনায় গতকালের ধারাবাহিক বোমা হামলার দায়িত্ব এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। গতকালের এ সব বোমা হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫