'আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না'
https://parstoday.ir/bn/news/world-i13918-'আফগানিস্তানের_বিরুদ্ধে_পাকিস্তানের_ভূখণ্ড_ব্যবহার_করতে_দেওয়া_হবে_না'
পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক চেষ্টা চালাবেন। তবে আফগানিস্তানের কাছেও তাদের কিছু প্রত্যাশা রয়েছে।পাকিস্তানের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই পাকিস্তানের বিরুদ্ধেও যেন আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া না হয়।"
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৭, ২০১৬ ১২:৪৯ Asia/Dhaka
  • 'আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না'

পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক চেষ্টা চালাবেন। তবে আফগানিস্তানের কাছেও তাদের কিছু প্রত্যাশা রয়েছে।পাকিস্তানের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই পাকিস্তানের বিরুদ্ধেও যেন আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া না হয়।"

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এক সভায় তিনি এসব কথা বলেন। জেনারেল রাহিল শরিফ আরও বলেছেন, পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে হামলা চালানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। শুধু তাই নয়, কেউ যদি এমন কোনো তৎপরতা চালায় তাহলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।

পাকিস্তানের সেনা প্রধান বলেন, পাক-আফগান সীমান্তে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। পাকিস্তান এখনও আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরুর পক্ষে বলে তিনি জানান।

গত মাসে তুরখাম সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এরই পরিপ্রেক্ষিতে তুরখাম সীমান্ত প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭