‘পোস্টার লাগানোর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্ক নেই’
https://parstoday.ir/bn/news/world-i14374-পোস্টার_লাগানোর_সঙ্গে_পাকিস্তানের_সেনাবাহিনীর_সম্পর্ক_নেই’
পাকিস্তানে সামরিক শাসন জারির আহ্বান জানিয়ে যেসব পোস্টার লাগানো হয়েছে তার সঙ্গে নিজের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগের প্রধান লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১২, ২০১৬ ১৯:৫৬ Asia/Dhaka
  • ‘পোস্টার লাগানোর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্ক নেই’

পাকিস্তানে সামরিক শাসন জারির আহ্বান জানিয়ে যেসব পোস্টার লাগানো হয়েছে তার সঙ্গে নিজের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগের প্রধান লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার রহস্যজনক ভাবে একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো হয়। এতে উর্দু ভাষায় লেখা হয়েছে, 'জানি কি বাত হুইয়ে হ্যায়ে পুরানে, খোদা কি লিয়ে আভ আ যাও' অর্থাৎ সরে যাওয়ার কথা সে তো পুরনো হয়ে গেছে, খোদার কসম এখন তুমি এগিয়ে এসো। মুভ অন পাকিস্তান নামে পাঞ্জাবের একটি অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।

জেনারেল বাজওয়া (নিচের ছবি) টুইট বার্তায় বলেছেন, এ তৎপরতার সঙ্গে পাক সেনাবাহিনী বা দেশটির কোনো সেনা সংস্থা কোনোভাবেই জড়িত নয়।

 

এর আগে পোস্টার লাগানোর বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাক তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ বলেছেন, যারা এ কাজ করেছেন তারা বোকা এবং পাকিস্তানের ভালো চায় না।

অবশ্য পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান সিনেটর আইজাজ আহসান দাবি করেছেন, সরকার এ কাজ করেছে। তিনি বলেন, বিরোধী দলের ওপর চাপ প্রয়োগ এবং অনিশ্চিত একটি অবস্থা তৈরির জন্য এটি করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩