দায়েশ মোকাবেলায় তুরস্কের ওপর আস্থা রাখা যায় না: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে মোকাবেলায় তুরস্কের ওপর আস্থা রাখা যায় না। তুরস্কে সম্প্রতি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তিনি এ মন্তব্য করেছেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেছেন, দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলায় তুরস্কের আন্তরিকতা নিয়ে সব সময়ই সন্দেহ ছিল।
গতকাল (রবিবার) তিনি বলেছিলেন, সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের উচিৎ হবে না সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালানো। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, বিরোধীদের দমন কিংবা সেনাবাহিনীতে ব্যাপক শুদ্ধি অভিযান চালানোর পরিবর্তে আঙ্কারার উচিৎ দায়েশ বিরোধী যুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করা।
গত শুক্রবার রাতে রজব তাইয়্যেব এরদোগান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১৮