কাশ্মিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘হস্তক্ষেপ’ কামনা করলেন হুররিয়াত নেতা
https://parstoday.ir/bn/news/world-i14881-কাশ্মিরে_আন্তর্জাতিক_সম্প্রদায়ের_হস্তক্ষেপ’_কামনা_করলেন_হুররিয়াত_নেতা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানি, হিমালয় উপত্যকায়, তার ভাষায়, ‘রাষ্ট্র পরিচালিত নতুন সন্ত্রাসী তৎপরতা’ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ০৮:২৮ Asia/Dhaka
  • কাশ্মিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘হস্তক্ষেপ’ কামনা করলেন হুররিয়াত নেতা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানি, হিমালয় উপত্যকায়, তার ভাষায়, ‘রাষ্ট্র পরিচালিত নতুন সন্ত্রাসী তৎপরতা’ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ২২ বছর বয়সী জনপ্রিয় গেরিলা নেতা বুরহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ সহিংসতায় ১০ দিনে ৪২ ব্যক্তি নিহত এবং দেড় হাজারের বেশি আহত হওয়ার পর এ আহ্বান জানালেন তিনি।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা বা সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিসহ বিশ্ব নেতাদের কাছে এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন হুররিয়াত নেতা । চিঠিতে কাশ্মিরের বিস্তারিত পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

কাশ্মিরে চলমান সন্ত্রাস বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ দায়িত্বের কথাও চিঠিতে স্মরণ করিয়ে দেন গিলানি।

চলতি মাসের ৮ তারিখে পুলিশের ‘এনকাউন্টারে’ বুরহান ওয়ানি নিহত হন। বিক্ষোভ-সহিংসতা দমনে কাশ্মিরের ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া, হিমালয় উপত্যকায় সান্ধ্য আইন জারি রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭