পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানির মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
https://parstoday.ir/bn/news/world-i15142-পাকিস্তানের_সাবেক_প্রধানমন্ত্রী_গিলানির_মেয়ের_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের একটি আদালত আজ (বুধবার) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের নির্দেশ না মানায় ফয়জা গিলানির বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২০, ২০১৬ ১৯:১৪ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানির মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের একটি আদালত আজ (বুধবার) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের নির্দেশ না মানায় ফয়জা গিলানির বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।

ফয়জার সাবেক স্বামী খুররম খান আদালতে দায়ের করা আপিলে অভিযোগ করেন, তাকে তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করছে দিচ্ছেন না তার সাবেক স্ত্রী। আদালতে নিজের ছেলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আর্জি জানিয়ে খুররম খান বলেন, ফয়জা যেন এ আদেশ মেনে নেন তা নিশ্চিত করতে হবে।

পারিবারিক আদালতের বিচারক শাহজিয়া মাখদুম দু'পক্ষের বক্তব্য শোনার পর ফয়জার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এতে ফয়জাকে গ্রেফতার করার এবং আগামি ৩ তারিখে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। ফয়জা এক সময় পাকিস্তানে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন।

খুররম খানের সঙ্গে ফয়জার ১৯৯৮ সালে বিয়ে হয় এবং ২০১১ সালে বিচ্ছেদ ঘটে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২০