কাশ্মিরে ‘বর্বরোচিত’ নির্যাতনের নিন্দা জানালেন নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i15313-কাশ্মিরে_বর্বরোচিত’_নির্যাতনের_নিন্দা_জানালেন_নওয়াজ_শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তার ভাষায়, ভারতীয় বাহিনীর বর্বরোচিত নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৬ ১৩:১৫ Asia/Dhaka
  • কাশ্মিরে ‘বর্বরোচিত’ নির্যাতনের নিন্দা জানালেন নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তার ভাষায়, ভারতীয় বাহিনীর বর্বরোচিত নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন।

আজ (শুক্রবার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এ নিন্দা জানান তিনি। বৈঠকে সর্বসম্মতভাবে কাশ্মিরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে পাক সেনাপ্রধান রাহিল শরীফও অংশ নেন। এতে কাশ্মির এবং আফগানিস্তান পরিস্থিতি তুলে ধরে পাক পররাষ্ট্র দফতর।

বৈঠকে বলা হয়, কাশ্মির সংকটের একমাত্র সমাধান হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের নজরদারিতে সেখানে গণভোটের আয়োজন করা।#

পার্সটুডে/মূসা রেজা/২২