‘কাশ্মিরের ভবিষ্যৎ সম্পর্কে সেখানকার জনগণই সিদ্ধান্ত নেবে’
https://parstoday.ir/bn/news/world-i15535-কাশ্মিরের_ভবিষ্যৎ_সম্পর্কে_সেখানকার_জনগণই_সিদ্ধান্ত_নেবে’
কাশ্মিরের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র কাশ্মিরবাসীরই রয়েছে। এ দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৬ ০৭:৩২ Asia/Dhaka
  • সারতাজ আজিজ
    সারতাজ আজিজ

কাশ্মিরের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র কাশ্মিরবাসীরই রয়েছে। এ দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাশ্মির সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি। আজিজ বলেন, কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে এ ধরণের বক্তব্য কেবলমাত্র কাশ্মিরবাসীই দিতে পারেন।

বুরহান ওয়ানি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদই কাশ্মিরবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়েছে বলে উল্লেখ করেন সারতাজ আজিজ। জাতিসংঘের নজরদারিতে অবাধ এবং সুষ্ঠু গণভোটের আয়োজন করে কাশ্মিরবাসীকে তাদের অধিকার প্রয়োগ করতে দেয়া উচিত বলে জানান তিনি। এ গণভোটের জন্য ভারতের কাছে এটাই চূড়ান্ত সময় বলেও দাবি করেন তিনি।

গণভোটে কাশ্মিরবাসী যে সিদ্ধান্ত নেবে তা বিশ্ব মেনে নেবে বলে উল্লেখ করে পাক পররাষ্ট্র উপদেষ্টা।

এদিকে, সম্প্রতি কাশ্মিরে নিহত হিজবুল মুজাহেদিনের কমান্ডার বুরহান ওয়ানিকে ‘আত্মোৎসর্গকারী’ বলে পাকিস্তান যে মন্তব্য করেছে তার বিরোধিতা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ওয়ানিকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, গ্রেফতারের জন্য তাকে খোঁজা হচ্ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫