অ্যাপস্টাইন সম্পর্কিত দশ লাখেরও বেশি নতুন নথি আবিষ্কার; সম্পূর্ণ প্রকাশে বিলম্ব
https://parstoday.ir/bn/news/world-i155480-অ্যাপস্টাইন_সম্পর্কিত_দশ_লাখেরও_বেশি_নতুন_নথি_আবিষ্কার_সম্পূর্ণ_প্রকাশে_বিলম্ব
পার্সটুডে-মার্কিন বিচার বিভাগ ঘোষণা করেছে যে এফবিআই এবং নিউ ইয়র্কের দক্ষিণ জেলার মার্কিন অ্যাটর্নি অফিস যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের মামলার সাথে সম্পর্কিত দশ লাখেরও বেশি নথি আবিষ্কার করেছে।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৫ ১৯:২৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প (ডানে) জেফ্রি এপস্টাইন (বামে)
    ডোনাল্ড ট্রাম্প (ডানে) জেফ্রি এপস্টাইন (বামে)

পার্সটুডে-মার্কিন বিচার বিভাগ ঘোষণা করেছে যে এফবিআই এবং নিউ ইয়র্কের দক্ষিণ জেলার মার্কিন অ্যাটর্নি অফিস যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের মামলার সাথে সম্পর্কিত দশ লাখেরও বেশি নথি আবিষ্কার করেছে।

স্বচ্ছতার প্রয়োজনে যাচাই-বাছাই করে নথিগুলো সম্পূর্ণ প্রকাশে কয়েক সপ্তাহ সময় লাগবে।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে নতুন নথিগুলি এফবিআই এবং ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটর চিহ্নিত করেছেন এবং ভুক্তভোগীদের গোপনীয় তথ্য পর্যালোচনা ও অপসারণের জন্য আবেদন করার প্রক্রিয়া করা হচ্ছে।

পার্সটুডে আরও জানিয়েছে, এইসব নথি ১৯ ডিসেম্বরের সময়সীমার পরে (Epstein Files Transparency Act) অধীনে আবিষ্কার করা হয়েছে যার ফলে মার্কিন বিচার বিভাগকে অ্যাপস্টাইন এবং তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের সাথে সম্পর্কিত সমস্ত অ-শ্রেণীবদ্ধ নথি প্রকাশ করতে হয়েছিল।

এখন পর্যন্ত, নথির কিছু অংশ (প্রায় ১ লাখ ৩০ হাজার পৃষ্ঠা) পর্যায়ক্রমে প্রকাশ করা হয়েছে, তবে নতুন নথির সংখ্যা অনেক বেশি হওয়ায়, সম্পূর্ণ প্রকাশ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

অ্যাপস্টাইন মামলা, যার মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌন সম্ভোগের উদ্দেশে পাচার, শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যক্তিত্বদের সাথে সম্পর্ক এবং ২০১৯ সালে কারাগারে তার সন্দেহজনক মৃত্যুর অভিযোগ রয়েছে, সেই মামলা আজও বিতর্কিত রয়ে গেছে।

সম্প্রতি প্রকাশিত নথিগুলোতে ১৯৯০-এর দশকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অ্যাপস্টাইনের অতীত সম্পর্কের (যেমন বিমান ভ্রমণ) উল্লেখ রয়েছে, যদিও ট্রাম্প কোনও অন্যায় কাজের কথা অস্বীকার করেছেন এবং বলেছেন যে ২০০৪ সাল থেকে তার সাথে কোনও যোগাযোগ ছিল না।

মার্কিন আইন প্রণেতারা এই বিলম্বের তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে আইন লঙ্ঘন এবং ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হিসেবেও দেখছেন এবং তদন্ত  ও এমনকি কর্মকর্তাদের সমন জারিরও আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন