নেটিজেনদের মন্তব্য: ইরান ইউক্রেন নয়; ভুয়া বিপ্লব সফল হবে না
-
ইনকিলাব চত্বরে শান্তিকামী মানুষের ঢল
পার্সটুডে- ইরানে সন্ত্রাসীদের সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্ত্রাসীদের উদ্দেশে বলেছেন, তারা যেন ইরানে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি অব্যাহত রাখে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “সহায়তা যাচ্ছে”। ট্রাম্পের এই বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রতিবেদনে পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
এক্স ব্যবহারকারী 'জেসি' ইরানের সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্ট হিসেবে উল্লেখ করে লিখেছেন, “ইরানি জনগণের বোঝা উচিত যে, সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছে। ইরানের জনগণ যেন তাদের এজেন্ডার ফাঁদে না পড়ে, নইলে আপনার দেশ দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত হবে।”
আরেক ব্যবহারকারী ক্রিস্টিন বাইটন উইলকা লিখেছেন, “যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইউক্রেনে যা ঘটেছে তার মতো করে ইরানে যুক্তরাষ্ট্রপন্থী একটি পুতুল সরকার চাপিয়ে দেওয়া। কিন্তু ইরান ইউক্রেন নয়, আর এই ভুয়া বিপ্লব সফল হবে না।”
এছাড়া, আরেক এক্স ব্যবহারকারী ট্রাভিস জেলি লিখেছেন- “ইরানে সন্ত্রাসীদের প্রতি ট্রাম্পের সমর্থন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার একটি প্রকাশ্য ও স্পষ্ট স্বীকারোক্তি।”
এক্সের আরেক ব্যবহারকারী শামা জানজু সন্ত্রাসীদের অপরাধের প্রতিবাদে ইরানের জনগণের মিছিলে অংশগ্রহণের কথা উল্লেখ করে লেখেন, “লক্ষ লক্ষ ইরানি তাদের নেতার সমর্থনে রাস্তায় নেমেছে। এত বড় জনসমাগমকে জোর করে রাস্তায় আনা যায় না। এটি প্রকৃত সমর্থন, যা ট্রাম্প বুঝতে ব্যর্থ হয়েছেন।”
আরেক এক্স ব্যবহারকারী প্রসান নারাম স্বাধীন সরকারগুলোর বিরুদ্ধে আধিপত্যবাদী দেশগুলোর ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে লিখেছেন, “ট্রাম্পের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, বিদেশি শক্তিগুলো কত দীর্ঘ সময় ধরে ইরানকে ধ্বংস করার চেষ্টা করে আসছে। ইতিহাস শিগগিরই সবকিছু প্রকাশ করবে।”
ইরানি নেটিজেন মেহদোখ্ত এ বিষয়ে লিখেছেন, “জুয়াড়ি ও শিশুদের ওপর যৌন নিপীড়নকারী ট্রাম্প জেনে রাখুক, প্রত্যেক ইরানি নিজের জীবন দিয়ে মাতৃভূমি রক্ষা করবে এবং দেশের এক ইঞ্চি মাটিও শত্রুর দখলে যেতে দেবে না।”#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।