আফগানিস্তানে দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/world-i15685-আফগানিস্তানে_দায়েশের_শীর্ষস্থানীয়_কমান্ডার_নিহত
আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গুরুত্বপূর্ণ কমান্ডার সা’দ এমারাতি নিহত হয়েছে। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কমান্ডার দায়েশের আফগানিস্তান-পাকিস্তান শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া, সে আফগানিস্তানে সরকার ও তালেবান বিরোধী বহু হামলার নেতৃত্ব দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০১৬ ১৬:৪৩ Asia/Dhaka
  • সা’দ এমারাতি
    সা’দ এমারাতি

আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গুরুত্বপূর্ণ কমান্ডার সা’দ এমারাতি নিহত হয়েছে। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কমান্ডার দায়েশের আফগানিস্তান-পাকিস্তান শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া, সে আফগানিস্তানে সরকার ও তালেবান বিরোধী বহু হামলার নেতৃত্ব দিয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নানগারহার প্রদেশের কোত জেলায় সামরিক অভিযানে এমারাতিসহ প্রায় ১২০ জঙ্গি নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে শিয়া জনগোষ্ঠীর এক বিক্ষোভ সমাবেশে দায়েশের হামলায় ৮০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এ জঙ্গি গোষ্ঠীর কমান্ডার নিহত হলো।

এমারাতি এর আগে ছিল তালেবান কমান্ডার। তবে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর নিহত হওয়ার পর সে দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করে।আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়েশ কমান্ডার এমারাতির নিহত হওয়ার খবর সঠিক হয়ে থাকলে তা হবে এই জঙ্গি গোষ্ঠীর জন্য বড় ধরনের আঘাত। এর ফলে আফগানিস্তানের পূর্বাঞ্চলে দায়েশের হামলা চালানোর ক্ষমতা ব্যাপক মাত্রায় কমে আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬