মার্কিন প্রেসিডেন্টের একটি চুক্তি করারও যোগ্যতা নেই: রুশ গবেষক
-
রাশিয়ার সিনিয়র গবেষক ভিক্টর নাদিন রাইভস্কি
পার্সটুডে-রাশিয়ার সিনিয়র গবেষক ভিক্টর নাদিন রাইভস্কি বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন তিনি একটি চুক্তি করতে সক্ষম নন।
সম্প্রতি ইরনা-এর সাথে এক সাক্ষাত্কারে, রাশিয়ান ইনস্টিটিউট ফর গ্লোবাল ইকোনমিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের সিনিয়র এই গবেষক ওই মন্তব্য করেন।
তিনি বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যে ইরানের ওপর হামলা শুরুর কথা সেটাই প্রমাণ করে।
আন্তর্জাতিক আইন অনুসারে, কোনো দেশ আক্রান্ত হলে সেদেশের কেবল আত্মরক্ষার অধিকারই নয় বরং হামলা করার সাথে যেই স্থান বা দেশ জড়িত সেখানেও সামরিকভাবে জবাব দিতে পারেন। ব্ল্যাক সি-ক্যাস্পিয়ান পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, মার্কিন যুক্তরাষ্ট্রের "সকল আন্তর্জাতিক আইন" লঙ্ঘন এবং ইরানে ইসরায়েলি আক্রমণের দিকে ইঙ্গিত করে আরও বলেন: ইরানের ওপর হামলার আদেশ দেওয়ার জন্য ট্রাম্পের পদক্ষেপ প্রমাণ করে তিনি আন্তর্জাতিক আইন মেনে চলেন না।
নাদিন রাইভস্কি জোর দিয়ে বলেন: রাশিয়া বিভিন্ন বিবৃতিতে সম্ভাব্য শক্তিশালী ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশ্বাসঘাতক হামলার নিন্দা করেছে।" উল্লেখ্য যে তেহরান ওয়াশিংটনের সাথে গুরুতর আলোচনা চালিয়ে যাওয়ার মাঝেই, শনিবার সকালে, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল ইরানে হামলা চালায়।
তাদের হামলায় শহীদ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।