জার্মানি থেকে ৫ হাজারের বেশি সেনা সরিয়ে নেব: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i159082-জার্মানি_থেকে_৫_হাজারের_বেশি_সেনা_সরিয়ে_নেব_ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে পাঁচ হাজারের বেশি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বহু বছর ধরে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে জার্মানিতে। এর উল্লেখযোগ্য অংশই এখন সরিয়ে নেওয়া হবে।
(last modified 2026-05-03T04:02:56+00:00 )
মে ০৩, ২০২৬ ০৭:১৫ Asia/Dhaka
  • মার্কিন সেনা
    মার্কিন সেনা

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে পাঁচ হাজারের বেশি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বহু বছর ধরে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে জার্মানিতে। এর উল্লেখযোগ্য অংশই এখন সরিয়ে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সে প্রকাশিত এক বক্তব্যে বলেন, ওয়াশিংটন জার্মানিতে থাকা তাদের সেনাবাহিনী থেকে ৫ হাজারের চেয়েও অনেক বেশি সেনাকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী ১২ মাসের মধ্যে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এখন ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ ক্রমশ বাড়ছে। ট্রাম্প নিয়মিত ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কোনো কোনো বক্তব্য এতটাই আক্রমণাত্বক যে খোদ ইউরোপীয় নেতারা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন