ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে আমেরিকার অর্থনীতির ক্ষতি হচ্ছে কি?
-
ইরানি ক্ষেপণাস্ত্র
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ হ্যাঙ্কে লিখেছেন, “ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধের কারণে মার্চ মাসে মার্কিন বিমান সংস্থাগুলো জেট জ্বালানির পেছনে ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে; যা ফেব্রুয়ারির তুলনায় ৫৬ শতাংশ বেশি।
তিনি আরো বলেছেন, জেট জ্বালানির দামের এই তীব্র বৃদ্ধি কোভিড-১৯ পরবর্তী সময়ের সবচেয়ে বড় বিমান শিল্প সংকট তৈরি করেছে!
অধ্যাপক স্টিভ হ্যাঙ্কে বলেন, ট্রাম্প আমেরিকার অর্থনীতিকে স্থবির করে দিচ্ছেন। যুক্তরাষ্ট্র তার ‘সফট পাওয়ার’ হারাচ্ছে। ট্রাম্পের শাসনামলে বিশ্বে আমেরিকার ভাবমূর্তি দুই বছর আগের প্লাস ২২ শতাংশ থেকে বর্তমানে মাইনাস ১৬ শতাংশে নেমে এসেছে!
এর অর্থ হলো, বর্তমানে আমেরিকা এমনকি চীনের (প্লাস ৭ শতাংশ) এবং রাশিয়ার (মাইনাস ১১ শতাংশ) পিছনেও অবস্থান করছে।#
পার্সটুডে/এসএ/৯