আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান ও পাকিস্তানের মূল লক্ষ্য
-
• ইরান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
পার্সটুডে- আলোচনা সহজতর করতে এবং আঞ্চলিক শান্তি প্রসারের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ইরানি প্রতিপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
পার্সটুডের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হাসান নাকভি শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গে দুই দেশের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন।
এই বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
উভয় পক্ষ পাকিস্তান ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতি তাদের অঙ্গীকারের ওপর জোর দেন এবং সমগ্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে এ অঞ্চলে টেকসই শান্তি এবং সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলীসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।