ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া এনপিটির পরিপন্থী কাজ: উলিয়ানভ
https://parstoday.ir/bn/news/world-i159656-ইরানের_পরমাণু_কর্মসূচি_বন্ধ_করে_দেওয়া_এনপিটির_পরিপন্থী_কাজ_উলিয়ানভ
পার্সটুডে- ট্রাম্প এবং নেতানিয়াহুর অবস্থানের প্রতি এক ব্যঙ্গাত্মক জবাবে ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি উলিয়ানভ জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া এনপিটি’র পরিপন্থী কাজ।
(last modified 2026-05-25T05:09:33+00:00 )
মে ২৫, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
  • • ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ
    • ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ

পার্সটুডে- ট্রাম্প এবং নেতানিয়াহুর অবস্থানের প্রতি এক ব্যঙ্গাত্মক জবাবে ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি উলিয়ানভ জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া এনপিটি’র পরিপন্থী কাজ।

পার্সটুডে জানিয়েছে, ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ রবিবার তার এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের প্রতি এক ব্যঙ্গাত্মক জবাবে লিখেছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়ার অনুরোধ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র পরিপন্থী।

ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পরমাণু অস্ত্রবিহীন দেশগুলোর শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো সমস্যা নেই।#

পার্সটুডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।