ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্প মানহানির মামলা দায়ের করেছেন
https://parstoday.ir/bn/news/world-i159762-ওয়াল_স্ট্রিট_জার্নালের_বিরুদ্ধে_ট্রাম্প_মানহানির_মামলা_দায়ের_করেছেন
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আবারো মানহানির মামলা দায়ের করেছেন এবং কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। একজন বিচারক আইনি কারণে মামলাটির পূর্ববর্তী সংস্করণটি খারিজ করে দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
(last modified 2026-05-28T13:02:13+00:00 )
মে ২৮, ২০২৬ ১৭:৪৩ Asia/Dhaka
  •  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আবারো মানহানির মামলা দায়ের করেছেন এবং কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। একজন বিচারক আইনি কারণে মামলাটির পূর্ববর্তী সংস্করণটি খারিজ করে দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

এটি ট্রাম্পের ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে সংবাদ সংস্থাগুলোর বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার মধ্যে অন্যতম এবং সমালোচকদের মতে, এটি গণমাধ্যমের বিরুদ্ধে বৃহত্তর চাপ প্রয়োগের অংশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রটি মৃত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের নামে পাঠানো একটি জন্মদিনের কার্ড সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে তার সুনাম নষ্ট করেছে, যেটিতে ট্রাম্পের কথিত স্বাক্ষর ছিল। ট্রাম্প এবং তার আইনজীবীরা দাবি করেছেন যে কার্ডটি জাল, যদিও এটি এপস্টাইনের তদন্তকারী আইনপ্রণেতাদের দ্বারা প্রকাশ করা হয়েছিল।

অভিযোগের সংশোধিত সংস্করণ অনুসারে, ট্রাম্প এখনও কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছেন, যা তিনি আগেও চেয়েছিলেন।

ট্রাম্পের আইনজীবীরা সংশোধিত অভিযোগে লিখেছেন: "প্রকাশের সময়, বিবাদীরা মানহানিকর বিবৃতির সত্যতা সম্পর্কে উদাসীন ছিলেন অথবা ইচ্ছাকৃতভাবে সত্য উদঘাটন করতে অস্বীকার করেছিলেন।"

মিয়ামি ফেডারেল আদালতে দায়ের করা এই অভিযোগে রুপার্ট মারডক, ডাও জোন্স, নিউজ কর্পোরেশন এবং এর সিইও রবার্ট থম্পসনের পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক খাদিজা সাফদার এবং জোসেফ পালাজোলোকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা ট্রাম্পের মানহানি করেছেন এবং তার "মারাত্মক আর্থিক ও সুনামের ক্ষতি" করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন এবং ক্ষতিপূরণ চেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলা করেছেন এবং ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।

ফ্লোরিডার মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা এক অভিযোগে ট্রাম্প দুটি ধারায় বিবিসির বিরুদ্ধে মামলা করেছেন এবং প্রতিটি ধারার জন্য ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। তিনি বিবিসির বিরুদ্ধে মানহানি এবং "ফ্লোরিডা প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্য অনুশীলন আইন" লঙ্ঘনের অভিযোগ করেছেন।

অভিযোগে বিবিসির তথ্যচিত্রে “প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে একটি মিথ্যা, মানহানিকর, প্রতারণামূলক, অবমাননাকর, উস্কানিমূলক এবং বিদ্বেষপূর্ণ” প্রতিবেদন তৈরির জন্য অভিযুক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।