ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
https://parstoday.ir/bn/news/world-i160094-ইরান_ও_পাকিস্তান_১০_বিলিয়ন_ডলারের_বাণিজ্য_লক্ষ্যমাত্রা_নির্ধারণ_করেছে
পার্সটুডে- ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনা করে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক আদান-প্রদানের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি চুক্তির কথা ঘোষণা করেছেন।
(last modified 2026-06-07T14:23:13+00:00 )
জুন ০৭, ২০২৬ ১২:০৯ Asia/Dhaka
  • • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মোহসেন নাকভির বৈঠক
    • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মোহসেন নাকভির বৈঠক

পার্সটুডে- ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনা করে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক আদান-প্রদানের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি চুক্তির কথা ঘোষণা করেছেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি শনিবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মোহসেন নাকভির সাথে বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সীমান্ত নিরাপত্তা, মাদকবিরোধী লড়াই এবং সন্ত্রাসবাদ মোকাবেলাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় প্রধান্য পেয়েছে।

মোমেনি জোর দিয়ে বলেন: অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য লেনদেনের পরিমাণ বছরে ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে বছরে ১০ বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য, দুই দেশের অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার ক্ষেত্রে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের সক্রিয় ভূমিকার আমি প্রশংসা করি।

বৈঠকের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মহসিন নাকভী বলেন: ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং যখন এক ভাইয়ের সমস্যা হয়, তখন অন্য ভাইও তা অনুভব করে। আমরা আশা করি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় এই সংকটগুলোর দ্রুত অবসান ঘটবে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।