হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত
পার্সটুডে- মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সমঝোতাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আরো বলেছেন, নেতানিয়াহু মনে করেন এখন যুদ্ধটাই তার বন্ধু, কারণ তার রাজনৈতিক অবস্থান বিভিন্ন দিক থেকে আক্রমণের মুখে রয়েছে।
তিনি আরও বলেন, নেতানিয়াহু অভ্যন্তরীণ বিরোধীদের নিয়ন্ত্রণে রাখতে সংঘাত জিইয়ে রাখতে চান।
ক্লিনটন বলেন, আমি বিশ্বাস করি ইরানের সঙ্গে সমঝোতাই সেই চূড়ান্ত আঘাত হতে পারে, যা ভবিষ্যতে তার পদত্যাগের পথ তৈরি করবে।
তিনি আরও বলেন, আমি যখন থেকে নেতানিয়াহুর সঙ্গে কাজ করেছি আমি দেখেছি, তিনি দুটি বিষয়ের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন—ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আকাঙ্ক্ষা।
হিলারি ক্লিনটন বলেন, ২০০৯ সালে তার সঙ্গে আমার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আলোচনার বিষয় ছিল—কিভাবে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায় এবং কিভাবে ইরানকে পুরোপুরি ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়।#
পার্স টুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।