যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' সই করেছে। শুক্রবার মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিন দেশের নেতারা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সৌদি গেজেট জানিয়েছে, চুক্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাক্ষর করেন।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও তার পাশে দাঁড়ানোর কাঠামোর মধ্যে থাকবে।
চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি যৌথ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সম্মেলনে তিন নেতা নিজেদের দীর্ঘদিনের সম্পর্ক, অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বলেছে, এই চুক্তি তিন দেশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। #
পার্সটুডে/এমএআর/৮