হরমুজ প্রণালির বর্তমান অবস্থার জন্য কে দায়ী?
-
ল্যাভরভ
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন।
পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘আরবিসি’ টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল এবং সেখানে কোনো সমস্যা ছিল না।
তিনি আরও বলেন, এই যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের শুল্ক আরোপের বিষয়েও আলোচনা হয়নি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও চাই না হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো ফি আরোপ করা হোক। তবে এ বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন