লন্ডনে ছুরি হাতে হামলা: নারী নিহত, আহত ৬
ব্রিটেনের রাজধানী লন্ডনে ছুরি হাতে এক ব্যক্তির হামলায় এক নারী নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। বুধবার রাতে নগরীর রাসেল স্কয়ারের এ নৃশংস ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে আটক করেছে। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়,বুধবার রাত ১০টা ৩৯ মিনিটে ছুরি হাতে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করা হয়। তাৎক্ষণিকভাবে এ হামলার পেছনে ‘সন্ত্রাসবাদী’ চেতনা কাজ করে থাকতে পারে বলে জানিয়েছিল লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
তবে আজ (বৃহস্পতিবার) সকালে পুলিশ বলেছে, এ হামলার পেছনে মানসিক সমস্যা প্রধান উপাদান হিসেবে কাজ করেছে।
ইউরোপীয় দেশগুলো যখন মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হামলার আশঙ্কায় রয়েছে তখন লন্ডনের এ ছুরি হামলার খবর প্রকাশিত হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪