'বিধ্বস্ত হেলিকপ্টার আরোহীদের পণবন্দি করে নি পাকিস্তানের তালেবান'
https://parstoday.ir/bn/news/world-i16672-'বিধ্বস্ত_হেলিকপ্টার_আরোহীদের_পণবন্দি_করে_নি_পাকিস্তানের_তালেবান'
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানে বিধ্বস্ত পাকিস্তানি হেলিকপ্টার আরোহীদের আটক রাখার খবর নাকচ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
  • 'বিধ্বস্ত হেলিকপ্টার আরোহীদের পণবন্দি করে নি পাকিস্তানের তালেবান'

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানে বিধ্বস্ত পাকিস্তানি হেলিকপ্টার আরোহীদের আটক রাখার খবর নাকচ করে দিয়েছে।

এর আগে, কোনো কোনো স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, টিটিপি’র কমান্ডার আদম খান কোচাই হেলিকপ্টার আরোহীদের পণবন্দি করেছেন। কিন্তু এ খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন টিটিপি’র মুখপাত্র মোহাম্মদ খোরসানি।

এ ছাড়া, কোনো কোনো খবরে টিটিপি’র হাকিমুল্লা গোষ্ঠী হেলিকপ্টার আরোহীদের আটক করেছ বলেও দাবি করা হয়েছিল। খোরসানির বিবৃতিতে সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয় নি।

গত ৫ আগস্ট পূর্ব আফগানিস্তানের লগার প্রদেশে পাকিস্তানি হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। এরপর একটি অজ্ঞাত গোষ্ঠীর হাতে হেলিকপ্টারটির ছয় আরোহীর সবাইকে পণবন্দি হিসেবে আটক করার খবর পাওয়া যায়। পাক কর্মকর্তারা বলেছিলেন,এটি পাঞ্জাবের প্রাদেশিক সরকারের হেলিকপ্টার। মেরামতের জন্য রাশিয়ায় যাওয়ার পথে এটি লগারে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৮