কোয়েটায় সন্ত্রাসী হামলার নিন্দা করল ইরান
https://parstoday.ir/bn/news/world-i16726-কোয়েটায়_সন্ত্রাসী_হামলার_নিন্দা_করল_ইরান
পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট নাসির জানজুয়াকে পাঠানো এক শোকবার্তায় তিনি পাক সরকার ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • রানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    রানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট নাসির জানজুয়াকে পাঠানো এক শোকবার্তায় তিনি পাক সরকার ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শামখানি আজকের সন্ত্রাসী হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা ও সন্ত্রাসবাদ নির্মূলে আন্তর্জাতিক সমঝোতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলী শামখানি বলেন, হাসপাতালে বোমা হামলার মাধ্যমে এ কথা পরিষ্কার হলো যে, সন্ত্রাসীদের এ বর্বরতা ও ঘৃণ্য তৎপরতা পুরো মানবতার বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮