পাকিস্তানে শ্রীলংকার ক্রিকেট দলের বিরুদ্ধে হামলায় জড়িত ৪ উগ্রবাদী নিহত
https://parstoday.ir/bn/news/world-i18469-পাকিস্তানে_শ্রীলংকার_ক্রিকেট_দলের_বিরুদ্ধে_হামলায়_জড়িত_৪_উগ্রবাদী_নিহত
২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকার ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গে জড়িত চার উগ্রপন্থী নিহত হয়েছে। আজ (রোববার) লাহোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ চার ব্যক্তি নিহত হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ১৯:১৮ Asia/Dhaka
  • শ্রীলংকার ক্রিকেট দলকে বহনকারী গুলিবিদ্ধ বাসের কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউনুস খান
    শ্রীলংকার ক্রিকেট দলকে বহনকারী গুলিবিদ্ধ বাসের কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউনুস খান

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকার ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গে জড়িত চার উগ্রপন্থী নিহত হয়েছে। আজ (রোববার) লাহোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ চার ব্যক্তি নিহত হয়।

পাক কর্মকর্তারা নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেন নি। এছাড়া, নিহতরা দেশটির কোন উগ্র জঙ্গি গোষ্ঠীর সদস্য তাও জানানো হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক সন্ত্রাস-বিরোধী এক কর্মকর্তা বলেছেন, পুলিশের হাতে আটক সশস্ত্র ব্যক্তিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ এক কর্মকর্তা এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিন বন্দুকধারী পালিয়ে যেতে পেরেছে বলে পাক সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

২০০৯ সালের ৩ মার্চ শ্রীলংকা ক্রিকেট দলের ওপর চালানো হামলায় চার পুলিশ এবং দুই পথচারী নিহত হয়েছিল। এছাড়া, চার ক্রিকেট খেলোয়াড় আহত হয়।

পাকিস্তানের তালেবান এবং লশকরে জাঙ্গাভি এ হামলার দায়িত্ব স্বীকার করেছিল। হামলায় ১০ বন্দুকধারী অংশ নিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৮