কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে পাক-আফগান বৈঠক: সীমান্ত এখনো বন্ধ
আফগানিস্তান ও পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে দু’দেশের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
আফগান সংসদে কান্দাহার প্রদেশের প্রতিনিধি শাকিবয়ে হাশেমি বলেছেন, পাকিস্তানের চামান সীমান্তের সংলগ্ন কান্দাহারে স্পিন বুলদাক সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে আলোচনা ব্যর্থ হওয়ায় সীমান্ত এখনো বন্ধ রয়েছে। তিনি আরো জানিয়েছেন, দু’দেশের সীমান্তেই পণ্যবাহী প্রচুর ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। বেশীরভাগই কৃষিপণ্য হওয়ায় তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে দু’দেশই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।
আফগান সংসদের এ প্রতিনিধি আরো বলেছেন, যাদের হাতে ভিসা রয়েছে তাদেরকে পায়ে হেটে যাওয়ার অনুমতি দেয়া হলেও পণ্যবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিচ্ছেনা পাকিস্তান কর্তৃপক্ষ। ১২ দিন আগে আফগানিস্তানের স্পিন বুলদাক এলাকার অধিবাসীরা বিক্ষোভ করার সময় পাকিস্তানের পতাকায় অগ্নি সংযোগ করায় পাক সরকার ওই সীমান্ত বন্ধ করে দেয়।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২৯