‘শিগগিরি পাক-ইরান ব্যাংকিং চ্যানেল চালু হবে’
https://parstoday.ir/bn/news/world-i18793-শিগগিরি_পাক_ইরান_ব্যাংকিং_চ্যানেল_চালু_হবে’
যত শিগগিরি সম্ভব ইরানের সঙ্গে ব্যাংকিংখাতের বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় বাণিজ্য সম্পর্ক বাড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পাক বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ১৪:১৪ Asia/Dhaka
  • ইরানি রাষ্ট্রদূত মেহদী হোনারদুস্তের সঙ্গে পাক বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খানের বৈঠক
    ইরানি রাষ্ট্রদূত মেহদী হোনারদুস্তের সঙ্গে পাক বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খানের বৈঠক

যত শিগগিরি সম্ভব ইরানের সঙ্গে ব্যাংকিংখাতের বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় বাণিজ্য সম্পর্ক বাড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পাক বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদী হোনারদুস্তের সঙ্গে গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপায়  নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা বলেন, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যখাতে দুদেশের মধ্যে পূর্ণমাত্রার অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে ইরান এবং পাকিস্তানের আন্তরিক ইচ্ছা রয়েছে।

দস্তগীর খান জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পাকিস্তান ও ইরানের মধ্যকার ব্যাংকিং চ্যানেল আবার চালু করা। ইরান ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বার্ষিক ৫০০ কোটি ডলারের যে বাণিজ্যিক চুক্তিতে সম্মত হয়েছেন পাক বাণিজ্যমন্ত্রী তা বাস্তবায়নের ওপর জোর দেন।

অন্যদিকে, হোনারদুস্ত ইরানের ‘চবাহার মুক্ত বাণিজ্য-শিল্প’ এলাকায় বড় বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসায়িক কার্যক্রমের কথা উল্লেখ করেন। ইরানি রাষ্ট্রদূত দক্ষিণ ইরানের শিল্পাঞ্চলে সম্পৃক্ত হওয়ার জন্য পাকিস্তানি বিনিয়োগকারী ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১