সিরিয়া ইস্যুতে মার্কিন বিবৃতিকে নাটকীয় বলল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i19288-সিরিয়া_ইস্যুতে_মার্কিন_বিবৃতিকে_নাটকীয়_বলল_রাশিয়া
সিরিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া বিবৃতিকে নাটকীয় ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে রাশিয়া। সিরিয়ার চলমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই বিবৃতি দেয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১২:৫৮ Asia/Dhaka
  • ল্যাভরভ ও কেরি (ডানে)
    ল্যাভরভ ও কেরি (ডানে)

সিরিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া বিবৃতিকে নাটকীয় ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে রাশিয়া। সিরিয়ার চলমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই বিবৃতি দেয়।

গতকাল (রোববার) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল- সিরিয়া সংকট সমাধানের বিষয়ে দুপক্ষ চুক্তির খুব কাছাকাছি এবং কেরি ও ল্যাভরভ তা ঘোষণা করবেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে বলা হয়- আলোচনা ব্যর্থ হয়েছে এবং আমেরিকা ও রাশিয়ার মধ্যে সিরিয়া ইস্যুতে মতপার্থক্য থেকেই গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, বৈঠকে কিছুই অর্জিত হয় নি বলে এ ধরনের নাটকীয় বিবৃতি দেয়ার কোনো কারণ নেই। রাশিয়া বলছে, “আলোচনার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

কেরি এবং ল্যাভরভ জি-২০ সম্মেলনের অবকাশে হাংঝুতে সিরিয়া ইস্যু নিয়ে বৈঠক করেন। আজ আবার তারা বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫