আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে পুতিন-এরদোগান একমত
https://parstoday.ir/bn/news/world-i19669-আলেপ্পোয়_যুদ্ধবিরতির_বিষয়ে_পুতিন_এরদোগান_একমত
সিরিয়ার চলমান সহিংসতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ খবর নিশ্চিত করেছে। ইরানের প্রেস টিভি বলছে, যুদ্ধবিরতির বিষয়ে দু নেতা একমত হয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ০৮:৫৫ Asia/Dhaka
  • এরদোগান ও পুুতিন (ডানে)
    এরদোগান ও পুুতিন (ডানে)

সিরিয়ার চলমান সহিংসতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ খবর নিশ্চিত করেছে। ইরানের প্রেস টিভি বলছে, যুদ্ধবিরতির বিষয়ে দু নেতা একমত হয়েছেন।

ফোনালাপে দু নেতা সিরিয়ার চলমান সংকটের ব্যাপারে সমাধানে পৌঁছানোর জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছে, ফোনালাপে তুর্কি প্রেসিডের্ট এরদোগান পুতিনকে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হওয়ার জরুরি।  তুরস্ক আশা করছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। ১২ সেপ্টেম্বর তুরস্কে ঈদুল আযহা উদযাপিত হবে।

আলেপ্পো শহরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে সিরিয়ার সেনারা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এবং এখন আশা করা হচ্ছে শিগগিরি এ শহর পুরোপুরিভাবে আসাদ বাহিনীর দখলে আসবে। আলেপ্পো দখল করা সম্ভব হলে তা হবে সন্ত্রাসীদের জন্য বড় ধরনের বিপর্যয়।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯