আফগান হুঁশিয়ারি; পাকিস্তান বলছে ওয়াগাহ সীমান্ত খোলাই আছে
https://parstoday.ir/bn/news/world-i19837-আফগান_হুঁশিয়ারি_পাকিস্তান_বলছে_ওয়াগাহ_সীমান্ত_খোলাই_আছে
ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে আফগানিস্তানের ব্যবসায়ীদের জন্য ওয়াগাহ সীমান্ত বন্ধ করে নি পাকিস্তান। এমন দাবি করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ০৫:৩৩ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া
    পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া

ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে আফগানিস্তানের ব্যবসায়ীদের জন্য ওয়াগাহ সীমান্ত বন্ধ করে নি পাকিস্তান। এমন দাবি করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।

তিনি বলেছেন, “বাণিজ্যিক ট্রানজিট সুবিধার বিষয়ে আফগানিস্তানের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করছে পাকিস্তান।" তিনি স্পষ্ট করে বলেছেন, কাবুলের সঙ্গে ইসলামাবাদের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় পাকিস্তানের ভেতর দিয়ে শুধুমাত্র ভারতীয় পণ্য আফগানিস্তানে নেয়া যাবে না।  

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াগাহ সীমান্ত দিয়ে যদি আফগানিস্তানের ব্যবসায়ীদেরকে তাদের পণ্য ভারতে নিতে দেয়া না হয় তাহলে আফগানিস্তানও পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোতে যাওয়ার জন্য স্থলপথ বন্ধ করে দেবে। এরপর গতকাল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বললেন।   

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আশরাফও আফগান প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “পাক-আফগান চুক্তি অনুসারে ওয়াগাহ সীমান্ত দিয়ে আফগানিস্তানের পণ্য ভারতে যাচ্ছে। পাকিস্তানের এ নীতিতে কোনো পরিবর্তন ঘটে নি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১