সিরিয়ার যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সমর্থন জানাল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i19888-সিরিয়ার_যুদ্ধবিরতির_প্রতি_পূর্ণ_সমর্থন_জানাল_হিজবুল্লাহ
সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও আমেরিকা যে চুক্তির ঘোষণা দিয়েছে তার প্রতি পুর্ণ সমর্থন জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে সপ্তাহব্যাপি চলা সংঘর্ষ অবসানের লক্ষ্যে দেশ দু'টি এ চুক্তিতে পৌঁছেছে।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ১৩:৩৫ Asia/Dhaka
  • সিরিয়ার যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সমর্থন জানাল হিজবুল্লাহ

সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও আমেরিকা যে চুক্তির ঘোষণা দিয়েছে তার প্রতি পুর্ণ সমর্থন জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে সপ্তাহব্যাপি চলা সংঘর্ষ অবসানের লক্ষ্যে দেশ দু'টি এ চুক্তিতে পৌঁছেছে।

হিজবুল্লাহর সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম গতকাল (শনিবার) জানিয়েছে, সিরিয়া সরকারের একজন মিত্র হিসেবে দামেস্ক যে সিদ্ধান্তই নেবে হিজবুল্লাহ তা মেনে চলবে।সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে জড়িত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাকফিরি দায়েশ এবং জাবহাত ফাতেহ আস-সামের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। সাবেক আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি জাবহাত ফাতেহ আশ-শাম নামে আত্মপ্রকাশ করেছে।

সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর কোনো ধরণের হামলা হলে এর বিরুদ্ধে কড়া জবাব দেয়ার অধিকার তাদের রয়েছে বলেও সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে।সুইজারল্যান্ডের জেনেভায় দীর্ঘ ১৩ ঘন্টা ব্যাপি আলোচনার পর মস্কো ও ওয়াশিংটন সিরিয়ার যুদ্ধবিরতি বিষয়ে একমত হয়।

১২ সেপ্টেম্বর রোববার সূর্যাস্তের পর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তিতে সিরিয়ার আলেপ্পো শহরে মানবিক ত্রাণ পাঠানো জোরদারের কথা বলা হয়েছে। যদি এ যুদ্ধবিরতি এক সপ্তাহ চলে তাহলে আমেরিকা ও রাশিয়া যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালাতে পারে।#

পার্সডুটে/বাবুল আখতার/১১