পাকিস্তানে রেল দুর্ঘটনায় নিহত ৪, আহত শতাধিক
পাকিস্তানে যাত্রীবাহী চলন্ত ট্রেনের সঙ্গে থেমে থাকা মালগাড়ির সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আজ(বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত আড়াইটায় মুলতানের কাছে এই সংঘর্ষ হয়েছে।
রেল লাইন পার হওয়ার সময়ে একজন মানুষ মালগাড়িটির নিচে কাঁটা পড়ে এবং মালগাড়িটি থেমে যায়। এর কিছু পরে করাচিগামী চলন্ত আওয়ামি এক্সপ্রেস থেমে থাকা মালগাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষে এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
পাকিস্তানে ঈদুল আযহা উপলক্ষে তিনদিনের ছুটি গতকাল শেষ হয়েছে। যাত্রীদের অনেকেই ছুটি শেষে পরিবার পরিজনসহ নিজ নিজ কর্মস্থলে ফিরছিলেন।
দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে এক্সপ্রেস ট্রেনের চালককে দায়ী করা হয়েছে। মালগাড়ি থেমে যাওয়ার পর লাল আলোর সতর্ক সংকেত দেয়া হয়েছিল তা এক্সপ্রেস ট্রেন চালকের নজর এড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক রেল-কর্মকর্তা ।
গত নভেম্বরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ১৯ ব্যক্তি নিহত হয়েছিল। ট্রেনটির ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের পেতে যাওয়া হাজার হাজার কিলোমিটার রেলপথ রয়েছে পাকিস্তান। অবশ্য অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে গোটা পাকিস্তানের রেল যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫