কাশ্মির থেকে দৃষ্টি ঘোরানোর 'নির্লজ্জ' চেষ্টা চালাচ্ছে ভারত: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i20620-কাশ্মির_থেকে_দৃষ্টি_ঘোরানোর_'নির্লজ্জ'_চেষ্টা_চালাচ্ছে_ভারত_পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ তার ভাষায় বলেছেন, কাশ্মির পরিস্থিতি থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে নির্লজ্জভাবে চেষ্টা চালাচ্ছে ভারত। এরই অংশ হিসেবে কাশ্মিরের উরি শহরে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৪:৪১ Asia/Dhaka
  • সারতাজ আজিজ
    সারতাজ আজিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ তার ভাষায় বলেছেন, কাশ্মির পরিস্থিতি থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে নির্লজ্জভাবে চেষ্টা চালাচ্ছে ভারত। এরই অংশ হিসেবে কাশ্মিরের উরি শহরে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

সেনাঘাঁটিতে হামলার বিষয়ে পাকিস্তানকে জড়িয়ে ভারত যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে সারতাজ বলেন, বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মিরের অমানবিক পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে ভারত এসব কথা বলেছে।  

সারতাজ আজিজ তার ভাষায় বলেন, “এটি বোঝার দরকার রয়েছে যে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের আজকের এ পরিস্থতি পাকিস্তান তৈরি করে নি বরং সেখানে ভারতীয় অবৈধ দখলদারিত্ব ও দমন-পীড়নের দীর্ঘ ইতিহাসের কারণে সরাসরি এ পরিণতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গতকালের হামলার পর ভারতের রাজনৈতিক ও সামরিক নেতারা যে বিবৃতিতে দিয়েছেন তাতে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি এ ধরনের বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯