কাশ্মিরে রক্তপাত বন্ধে ব্যবস্থা নিন: নিরাপত্তা পরিষদের প্রতি নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i20650-কাশ্মিরে_রক্তপাত_বন্ধে_ব্যবস্থা_নিন_নিরাপত্তা_পরিষদের_প্রতি_নওয়াজ_শরীফ
কাশ্মিরে রক্তপাত বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে ভারতের প্রতি আহ্বান জানানোর অনুরোধ সম্বলিত একটি চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে এ চিঠি দেয়া হয়েছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মির সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে এতে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৭:০৪ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ
    নওয়াজ শরীফ

কাশ্মিরে রক্তপাত বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে ভারতের প্রতি আহ্বান জানানোর অনুরোধ সম্বলিত একটি চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে এ চিঠি দেয়া হয়েছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মির সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে এতে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ হলো- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা।

নওয়াজের চিঠিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি কাশ্মির সংকটকে এ অঞ্চলের উত্তেজনা এবং অস্থিতিশীলতার অব্যাহত উৎস হিসেবে অভিহিত করা হয়েছে। এ ছাড়া, চিঠিতে কাশ্মির সংকটকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে তুলে ধরা হয়।

কাশ্মির সংকট নিরসনে নিজেদের দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রতি আহ্বানও জানান পাক প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২০